দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের উলিপুরে এক কুলি শ্রমিকের ব্যক্তিগত উদ্যোগে নির্মিত কাঠের সেতু স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়েছে।
উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল করিম প্রায় ২৫ বছরের সঞ্চয়, একটি মোটরসাইকেল বিক্রি ও ঋণ নিয়ে বুড়ি তিস্তা নদীর ওপর প্রায় ১২০ ফুট দীর্ঘ একটি কাঠের সেতু নির্মাণ করেন। এতে তার ব্যয় হয় প্রায় তিন লাখ টাকা।
স্থানীয়রা জানান, এতদিন ঝুঁকিপূর্ণ রেলসেতু দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কায় থাকতে হতো। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও শ্রমজীবী মানুষের জন্য যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর। নতুন সেতু চালু হওয়ায় এখন তারা নিরাপদে চলাচল করতে পারছেন।
গত ১৭ এপ্রিল আব্দুল করিমের মায়ের হাত ধরে সেতুটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হলে স্থানীয় সহস্রাধিক মানুষ উপস্থিত ছিলেন।
আব্দুল করিম বলেন, ‘রেলসেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় মানুষকে অনেক কষ্ট পেতে হতো। জনপ্রতিনিধিরা এলেও কেউ উদ্যোগ নেয়নি। তাই নিজের সামর্থ্য দিয়ে সেতুটি নির্মাণ করেছি।’
স্থানীয়দের মতে, এই সেতুটি তাদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় স্বস্তি এনে দিয়েছে।
এমএস/